ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১টি বিশেষ অঙ্গীকার বিশিষ্ট এই ইশতেহার ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’- শীর্ষক এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষিত ইশতেহারে যে ২১টি বিশেষ অঙ্গীকার উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে:
১. আমার গ্রাম, আমার শহর- প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ।
২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।
৩. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ।
৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।
৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাদক নির্মূল।
৭. মেগা প্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন।
৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা।
৯. দারিদ্র্য নির্মূল।
১০ সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি।
১১. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।
১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার।
১৩. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা।
১৪. আধুনিক কৃষি ব্যবস্থা- লক্ষ্য যান্ত্রিকিকরণ।
১৫. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন।
১৬. জনবান্ধব আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।
১৭ ব্লু ইকোনোমি- সমুদ্র সম্পদ উন্নয়ন।
১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা।
১৯ . প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ।
২০. টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ।
২১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পরে আওয়ামী লীগের শাসনমালের উন্নয়নের বিবরণ তুলে ধরা হয় তথ্যচিত্রের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির আহবায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠান উপস্থাপন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
















