ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়েছে।
সিলেট জেলা জমিয়তের নেতা তৈয়্যবুর রহমান চৌধুরী জানান, শাহীনুর পাশার চৌধুরীর পক্ষে গণজোয়ার দেখে এই মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের জানামতে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আমরা আইনিভাবে এর মোকাবেলা করব। আশা করি, তিনি জামিন পাবেন। তাকে জামিন না দিয়ে গ্রেফতার করা হলে তার জনসমর্থন আরও বাড়বে। তখন সেটা সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হবে।
অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি।
















