নিজস্ব প্রতিবেদক : এবার গেফতারি পরোয়ানা জারি হলো হবিগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে।
নাশকতা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।
খেলাফত মজলিসের একাধিক নেতা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কথা স্বীকার করেন।
এই অধ্যাপক আহমদ আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমিও আপনাদের মতো শুনেছি। এখনও বিস্তারিত কিছু জানি না। আমার লোকজন বিষয়টি নিশ্চিত হতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে।
২০ দলীয় জোটের শীর্ষ এই নেতার বিরুদ্ধে গত ১০ বছরে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি নাশকতা মামলাও রয়েছে। তাই ঠিক কোন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বলতে পারেনি দলীয় সূত্রগুলো।
অধ্যাপক আহমদ আবদুল কাদের দাবি করেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আইনিভাবেই এর মোকাবেলা করবেন এবং কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবেন না। এলাকার জনগণ তার সঙ্গে আছে।
আরও পড়ুন : জমিয়তের প্রার্থী শাহীনুর পাশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং মুফতী ওয়াক্কাসকে খুঁজছে পুলিশ!
















