ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘নির্বাচনের মাঠে প্লেইং ফিল্ড নেই’ মর্মে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের অভিযোগের উত্তরে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল।
আজ বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।
দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।
প্রসঙ্গত নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।
















