ইসলাম টাইমস ডেস্ক : সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই এ প্রক্রিয়া শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।
গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বিবৃতি দিয়ে সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানান।
তিনি বলেন, এই অভিযানকে পরবর্তী পর্যায়ে রূপান্তরিত করার জন্য আমরা সিরিয়ায় থাকা মার্কিন দুই হাজার সেনা সদস্যকে স্বদেশে ফিরিয়ে নিতে শুরু করেছি।
২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ায়ও সামরিক অভিযান শুরু করে। সর্বশেষ সিরিয়ায় প্রায় দুই হাজার আমেরিকান সেনা সদস্যের অবস্থান থাকে। এছাড়া ইরাকে এখনও প্রায় পাঁচ হাজার ২০০ এর চেয়ে বেশি মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র এবং আমাদের সহযোগীরা যখনই প্রয়োজন পড়ে আমেরিকান স্বার্থ রক্ষার জন্য আবারও অভিযানে নামবে বলে জানান হোয়াইট হাউজ কর্মকর্তা।
















