ইসলাম টাইমস ডেস্ক : জাতিসংঘ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের সার্বিক রাজনীতিক পরিবেশ নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; এর পরিস্থিতিতে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।
যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের অবাধ ও সুষ্ঠুভাবে চলাচলের ব্যবস্থার কথাও বলেন ডুজারিচ। তিনি বলেন, জনগণকে তাদের মত প্রকাশ করার সুযোগ দিতে হবে।
আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করে আসছে বিএনপি। তবে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে তা বারবারই অস্বীকার করা হয়েছে।
















