ইসলাম টাইমস ডেস্ক: সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইয়েমেন পৌঁছেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।
শনিবার বন্দরনগরী হোদায়দা এলাকার পরিদর্শনে এডেনে উপস্থিত হয় দলটি। সাবেক ডাচ জেনারেল প্যাট্রিক কামায়ের্ত দলটির নেতৃত্বে রয়েছেন।
ইয়েমেনি কর্মকর্তাদের মতে, এদিন রাজধানী সানায় যাওয়ার আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নেতাদের সঙ্গে দেখা করেন প্যাট্রিক।
জাতিসংঘের উদ্যোগে সুইডেনে যুদ্ধরত পক্ষগুলোর কয়েক দিনের আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হয়।
মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে যুদ্ধরত পক্ষগুলো বন্দর শহর হোদায়দায় যুদ্ধবিরতি করতে রাজি হয়।
এর মধ্য দিয়ে গত চার বছর ধরে চলা সংঘাতের আপাত ইতি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র: আলজাযিরা
















