ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটের বেতাগাঁও গ্রামে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর অন্তত ১০-১২ টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন পুরো গ্রাম ঘেরাও করে আগুন লাগিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।
এ ব্যাপারে বিএনপির প্রার্থী আলহাজ্জ্ব মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগ নয় এ ঘটনা ঘটিয়েছে বিএনপি জামায়তের লোকজন। তারা একটি খড়ের স্তুপে আগুন লাগিয়ে দিয়েছে।
উল্লেখ্য, আগামীকাল নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রার্থী আলহাজ্জ মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ধানের শীষের প্রচারণার কথা রয়েছে।
















