সরকারি দল ও পুলিশের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে : ইসলামী আন্দোলন

ইসলাম টাইমস ডেস্ক :  জামায়াত-শিবির আখ্যা দিয়ে হাতপাখার নেতাকর্মীদের হামলা ও মামলা দেওয়া হচ্ছে এবং গ্রেফতারও করা হচ্ছে বলে দাবি করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।

দলটির কেন্দ্রীয় নেতা ও প্রতিনিধি দলের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হচ্ছে। তাদের হয়রানি করা হচ্ছে।

দলের সিনিয়র এই যুগ্ম মহাসচিব আরও বলেন, নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু প্লেয়িং ফিল্ডের কোনো উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে।

ভোটের কথা উল্লেখ্য করে তিনি বলেন, প্রার্থীরাও আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এর আগে দলটির পক্ষ থেকে সিইসির কাছে ১২টি নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, মিছিলে হামলা, প্রচারে বাধা প্রদানসহ নানা অভিযোগ করা হয়।

পূর্ববর্তি সংবাদসুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই শঙ্কিত : সুজন
পরবর্তি সংবাদমামলার পর নামাজের জন্য মসজিদেও যেতে পারছি না : গোলাম মাওলা রনি