ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের প্রধান উপদেষ্টা গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর টানবাজার এসএম মালেহ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে  নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়েছে।

এদিকে ধানের শীষের পক্ষে কাজ করার কারণেই মিথ্যা মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম। তিনি বলেন, আমার উপদেষ্টাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে একটি সাজানো মামলার আসামি করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সেলিম ওসমান এমন সব কাণ্ড ঘটাচ্ছেন। তারা চায়, আমি যেন নির্বাচন থেকে সরে যাই। যে ঘটনায় মামলা হয়েছে, নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেছে বলে কারও জানা নেই।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আনোয়ার বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দায়ের হওয়া একটি মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঢাকার ৫ টি আসনে মিছিল, সমাবেশ নিষিদ্ধ
পরবর্তি সংবাদপ্রেসিডেন্ট ট্রাম্পকে তুরস্কে আমন্ত্রণ এরদোগানের