শেখ হাসিনা গণতন্ত্রের ম্যাজিশিয়ান : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রধান শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, অনেক মিডিয়ায় দেখেছি, আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে, এটি ঠিক নয়। অর্থনীতিবিদ অমৃত্য সেন বলেছেন-গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফরউল্যা প্রমুখ।

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থী মেজর আখতার রক্তাক্ত
পরবর্তি সংবাদসরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল