সিইসির পদত্যাগ দাবি ঐক্যফ্রন্টের

ইসলাম টাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এই দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অবিলম্বে সিইসির পদত্যাগ না হলে ন্যূনতম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না।

এ সময় মির্জা ফখরুল সিইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে সিইসির আচরণের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশে নির্বাচন নয়, হোলি খেলা হচ্ছে।

ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, নির্বাচনী প্রচারে হামলা-বাধা ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ শুনতে প্রধান নির্বাচন কমিশনার অনীহা প্রকাশ করেন। উপরন্তু তিনি পুলিশের পক্ষে অবস্থান নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার সঙ্গে ‘অশোভন আচরণ’ করেন।

পূর্ববর্তি সংবাদআ’লীগ যত বার ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদধানের শীষের পোস্টার ছিঁড়তে গিয়ে আ’লীগ কর্মীর মৃত্যু