বৈধ অস্ত্র জমা দিতে এসে গুলি, গ্রেফতার জাপা নেতা

ইসলাম টাইমস ডেস্ক: এসেছিলেন বৈধ অস্ত্র থানায় জমা দিতে। কিন্তু অস্ত্র থেকে গুলি বের হয়ে যায় থানায়। এ অভিযোগে গ্রেফতার হন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভেতরে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাপা নেতা জয়নাল আবেদীন তার লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দিতে আসেন। ডিউটি অফিসার এএসআই আনোয়ার হোসেন কাছে অস্ত্রটি জমা দেওয়ার সময় একটি গুলি বের হয়। তবে গুলিটি কারো গায়ে লাগেনি।

ওসি কামরুল ইসলাম জানান, বিষয়টি উদ্দেশ্যমূলক নাকি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় চাঁদাবাজি, জমিদখল ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

পূর্ববর্তি সংবাদআবারও নির্বাচন কমিশনে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা
পরবর্তি সংবাদনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর আ.লীগের হামলা, আহত ১০