মিসরে পুলিশের গুলিতে নিহত ১৪

ইসলাম টাইমস ডেস্ক : মিসরে ১৪ জনকে গুলি করে হত্যার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর সিনাইয়ের আল-আরিশে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকালে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রে মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও মিসরের আল-আহরামের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দা তথ্য অনুযায়ী বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।

আল-আহরাম জানায়, প্রথম অভিযানে ঘটনাস্থলে ৮ জন মারা যায়। দ্বিতীয়বার গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় নিহত হয় বাকি ৬ জন।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারেরও দাবি করেছে মিসরের পুলিশ।

আনাদোলু জানায়, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকেই সিনাই উপদ্বীপে বিশৃঙ্খলা বেড়েছে।

পূর্ববর্তি সংবাদস্বামীকে হত্যার অভিযোগে নাটোরে স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন 
পরবর্তি সংবাদহামলায় রক্তাক্ত বিএনপি নেতা গয়েশ্বর