ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কদমতলীতে আলী জান নামের একটি স্টিল মিলে লোহা গলানোর পাত্রে বিস্ফোরণ ঘটে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মাসুম (২২) ও মিঠু (২৩)
জানা গেছে, ভোর ৫টার দিকে স্টিল মিলের লোহা গলানোর পাত্রে বিস্ফোরণ হয়। এতে মাসুম ও মিঠু দগ্ধ হন। পরে তাদের সহকারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মাসুমকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনায় দু’জন দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
















