ইসলাম টাইমস ডেস্ক : আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ছাড়া পেয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ছেড়ে দেয়া হয়।
আজ ঢাকার কেরানীগঞ্জ থেকে আটকের ২ ঘণ্টার মধ্যে তাকে ছেড়ে দেয়া হলো।
বাংলাদেশ খেলাফত যুবমজলিসের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেল ৫টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত মাদরাসায়ে তারবিয়াতুল উম্মাহ থেকে বের হওয়ার মুখে সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনীর দুই সদস্য তাকে আটক করেন। আটকের পর মাওলানা মামুনুল হককে তার গাড়িসহ বসিলার র্যাব-২-এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকেই তাকে ছেড়ে দেয়া হয়।
আটকের পর তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
র্যাব-২-এর বসিলা ক্যাম্প থেকে বের হয়ে মাওলানা মামুনুল হক অপেক্ষমান কর্মীদের উদ্দেশ্যে শুধু বলেন, ‘কোনো সমস্যা নেই। আল হামদুলিল্লাহ! আমি ভালো আছি।’
















