ফের চালু হয়েছে থ্রিজি-ফোরজি সেবা

ইসলাম টাইমস ডেস্ক:   ফের চালু করা হয়েছে দেশব্যাপী মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা। । আজ শুক্রবার সকাল ৮টা থেকে এই সেবা চালু হয়েছে। এর আগে প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল এই সেবা।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত  মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকবে বলে  নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে ওইদিনই  রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবার গতি কমানোর নির্দেশনা বিটিআরসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে সূত্রে জানা যায়। তবে টুজি সেবা অব্যাহত ছিল।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যায়। তখন মোবাইল ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হয়নি। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করাও কষ্টকর হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদঅনির্দিষ্টকালের জন্য মোবাইলে থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ
পরবর্তি সংবাদকক্সবাজারে ধানের শীষের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গুলিবর্ষণ: অর্ধশতাধিক আহত