ইসলাম টাইমস ডেস্ক : পল্টনের জামান টাওয়ারে আগুল লেগেছে। ভবনটির ৮ম তলায় এ আগুনের ঘটনা ঘটেছে। সেখান থেকে কালো ধোয়া বের হচ্ছে। একই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফন্টের কার্যালয়।
বিকাল ৩টায় সেখানে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। অগ্নিকান্ডের কারণে নেতাকর্মীরা বের হয়ে গেছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৩টার কিছু সময় আগে জামান টাওয়ারের ৮ম তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড অফিসে আগুন লেগে ধোয়া বের হতে থাকে।
শুক্রবার এবং নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে ওই টাওয়ারের সবগুলো বন্ধ হয়ে গেছে। তাই বন্ধ কক্ষে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
















