আওয়ামী লীগও ভোটকেন্দ্র পাহারা দেবে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির কেন্দ্র পাহারার বিপরীতে আওয়ামী লীগও কেন্দ্র পাহারা দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে ভোটকেন্দ্র পাহারা দেবে। বিএনপি যেন ভোট বানচাল করতে না পারে সেজন্য আমরাও ভোটকেন্দ্র পাহারা দেব।

শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিসে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তারা পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়ার পাঁয়তারা করছে। তারা ২০-৩০টি আসনের বেশি পাবে না।

ওবায়দুল কাদের বলেন, কালো মেঘ কেটে গেছে। এখন আর শঙ্কা বলতে কোনো শব্দ নেই। সবদিকে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। জনগণ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরাও ভোট কেন্দ্র পাহারা দেব।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, মাহমুদুর রহমান ও জেলা যুবলীগের ইমন ভট্ট উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে: সিএমএইচ-এ শেখ হাসিনা
পরবর্তি সংবাদনৌকা মার্কা বড় জয়ের পথে : ফেসবুক স্ট্যাটাসে জয়