ইসলাম টাইমস ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় শহর সান্তোস থেকে ১৯৩ কিলোমিটার দূরে। এটি ৬০ কিলোমিটার গভীর থেকে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামির সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং পালাওয়ের উপকূলে ছোট সুনামির আশঙ্কা রয়েছে। এটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে।
সূত্র: সিএনবিসি
















