ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লা-১০ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর বাড়ি থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা ৩টার সময় সদর দক্ষিণ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন থানা বিএনপির সহ সভাপতি সফিকুজ্জামান, থানা যুবদলের সভাপতি খলিলুর রহমান মজুমদারসহ আরো নয়জন। গ্রেফতারকৃতদের নামে আগে কোনো মামলা ছিল না বলে জানান মনিরুল হক চৌধুরীর মেয়ে ও নির্বাচনী সমন্বয়ক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
তিনি বলেন, তারা আমাদের বাড়িতে নির্বাচনী কাজ করছিল। তাদের নামে কোনো মামলা নেই। কিন্তু কেন গ্রেফতার করা হলো আমি জানি না। নির্বাচনের আগের দিনও যদি নেতাকর্মীদের গ্রেফতার করা হয় তাহলে আমরা কিভাবে নির্বাচনে অংশ নিবো।
















