সুদানে মুসল্লিদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা

ইসলাম টাইমস ডেস্ক : গতকাল শুক্রবার সুদান মুসল্লিদের ওপর হামলা করেছে দেশটির  নিরাপত্তা বাহিনী।  মুসল্লিরা শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য একত্র হলে তাদের ওপর এই হামলা চালায় তারা।

নিরাপত্তা বাহিনী মুসল্লিদের ছত্রভঙ্গ করতে তাদের উপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শতাধিক মুসল্লি আহত হন।

সুদানের রাজধানী খার্তুমের টুইন সিটি অব ওমদুর্মানে শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

সরকার বলছে, মুসল্লিরা বিরোধী দলের আহবানে সাড়া দিয়ে সরকারি বিরোধী আন্দোলনে অংশ নিতে একত্র হয়েছিলো। তবে মুসল্লিরা সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এর আগে, সুদানে আন্দোলনরত বিরোধী নেতারা শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার আহবান জানায়।

মুসল্লিরা ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী নামাজের আগেই মসজিদ চত্ত্বর থেকে ৩০জন মুসল্লিকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর থেকে সুদানের অর্থনৈতিক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করছে বিরোধী দলের নেতারা। রাজধানী খার্তুমসহ পোর্ট সুদান, মাদানি ও আতবারা শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

সূত্র : রয়টার্স ও ‍সানডে টাইমস

পূর্ববর্তি সংবাদনির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিচ্ছি : সিইসি 
পরবর্তি সংবাদআগুনে পুড়ে মেক্সিকোয় ৭ শিশুর মৃত্যু