ইসলাম টাইমস ডেস্ক : পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে ভোট বর্জনের কথা জানান তিনি।
পার্থ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।
৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট ও সমর্থক ও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান।
















