পটিয়ায় সংঘর্ষে দাখিল শিক্ষার্থী নিহত 

ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে পশ্চিম মালিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় আবু সাদেক নামে এক দাখিল শিক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় ফিরোজ মুন্ন ও জিয়া উদ্দিন নামে আরও দুজন আহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
আবু সাদেক সেখানে ভোট দেখতে গিয়েছিল বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদভোটকেন্দ্রিক সংঘর্ষে রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী নিহত
পরবর্তি সংবাদটাঙ্গাইলের গোপালপুরে রাতে নিখোঁজ বিএনপি নেতার লাশ মিলল সকালে