ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোটরগাড়ী প্রতীকের অ্যাডভোকেট সালমা ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রবিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর দুপুর ১২টার নবাবগঞ্জ উপজেলার কামারখোলার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সালমা ইসলামের অভিযোগ, মোটরগাড়ী প্রতীকের এজেন্টদের প্রবেশে বাধা, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নেতাকর্মীদের যানমালের নিরাপত্তার কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছিলেন এলাকাবাসী। তার উপর সালমা ইসলামকে বিএনপির মৌখিক সমর্থনের পর সেই সম্ভাবনা আরো বেশি করে দেখা যায়।
আরো পড়ুন : ফরিদপুরে শামা ওবায়েদের ভোট বর্জন
















