মোবাইলে 2G সেবাও বন্ধ করে দিল বিটিআরসি

ইসলাম টাইমস ডেস্ক: দেশের সকল মোবাইল হ্যান্ডসেটে শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টা থেকে 2G সেবাও বন্ধ করে দিয়েছে বিটিআরসি। খবর ডেইলি স্টারের।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে 3G ও 4G সেবা বন্ধ করে দেয়া হয়। এছাড়া দুদিন আগেও ১০ ঘণ্টার জন্য বন্ধ ছিল 3G ও 4G সেবা।

গত অক্টোবর মাসের হিসাবমতে বাংলাদেশে প্রায় ৯ কোটি ১২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এর মধ্যে ৯৩.৬৩ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে। বাদবাকি ৬.২৯ শতাংশ ব্যবহারকারী ব্রডব্যান্ড সেবা ব্যবহার করে থাকে।

পূর্ববর্তি সংবাদদেশে যমুনা টিভি প্রচার করছেন না ক্যাবল অপারেটররা
পরবর্তি সংবাদলক্ষ্মীপুরে গোলাগুলিতে একজন নিহত