ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আজকের পর থেকে সন্ত্রাস-সহিংসতা বন্ধ হবে। বিএনপি-জামায়াত নিজেরা সন্ত্রাস করে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করছে। তারা আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করছে।
রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট চলছে উল্লেখ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, যারা স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে তাদের ভোট দেবেন না।
















