ইসলাম টাইমস ডেস্ক: দেশের সকল মোবাইল হ্যান্ডসেটে শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টা থেকে 2G সেবাও বন্ধ করে দিয়েছে বিটিআরসি। খবর ডেইলি স্টারের।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে 3G ও 4G সেবা বন্ধ করে দেয়া হয়। এছাড়া দুদিন আগেও ১০ ঘণ্টার জন্য বন্ধ ছিল 3G ও 4G সেবা।
গত অক্টোবর মাসের হিসাবমতে বাংলাদেশে প্রায় ৯ কোটি ১২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এর মধ্যে ৯৩.৬৩ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে। বাদবাকি ৬.২৯ শতাংশ ব্যবহারকারী ব্রডব্যান্ড সেবা ব্যবহার করে থাকে।
















