ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আবারও অগ্নুৎপাত

ইসলাম টাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক বিৃবতিতে জানিয়েছে, আগুং আগ্নেয়গিরিতে রবিবার সকাল থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, স্থানীয় সময় ভোর ৪ টা ৯ মিনিটে অগ্নুৎপাত শুরু হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে কতটুকু ছাই নির্গত হচ্ছে তা নির্ণয় করা যায়নি।

সূত্র : দ্য গার্ডিয়ান

পূর্ববর্তি সংবাদবিদেশি পর্যবেক্ষকদের জন্য বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
পরবর্তি সংবাদথার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগর পুলিশের বিশেষ নির্দেশনা