বহুল আলোচিত ‘তিন তালাক’ বিলের উপর রাজ্যসভার স্থগিতাদেশ

ইসলাম টাইমস ডেস্ক : গত বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভায় পাস হওয়া সংবেদনশীল মুসলি নারী (বৈবাহিক অধিকার সংরক্ষণ) ২০১৮-এর উপর আগামী বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে রাজ্যসভা।

সাথে সাথে বিরোধী দলগুলির দাবির মুখে বিলটি অধিকতর তদন্তের জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে।

আজ সোমবার আবারও বিলটি পেশ করতে চাইলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। এ সময় আলোচনায় বসার আগে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। তারা বলেন, প্রথম বিলটি একটি সিলেকশন কমিটির দ্বারা তদন্ত করতে হবে।

তবে সরকার এ বিষয়কে ‘বিরোধী দলের রাজনীতি’ বলে অভিহিত করে।

আরও পড়ুন : তিন তালাক বিল : ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া

গোলাম নবী আজাদ সংসদে আলোচনায় বসার আগে ট্রিপল তালাক বিল দেখার জন্য একটি সিলেকশন কমিটির তদন্তের অনুরোধ করেছেন। তিনি বলেন, “বিলটি প্রথমে সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত। প্যানেলে পাস না করে আলোচনা করা যাবে না”। বিলে অভিযুক্ত স্বামীদের তিন বছরের হাজতবাসের যে ধারা রাখা হয়েছে, তার বিরোধিতা করছে বিরোধী দলগুলি।

সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘সরকার এই বিল নিয়ে আলোচনায় আসতে প্রস্তুত। মামলাটি মানবতার, মানবিকতার খাতিরেই সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও তিন তালাক দেওয়া হচ্ছে। যদি বিরোধী দলের কোন পরামর্শ থাকে, তাহলে আমরা শুনবো, কিন্তু এই বিলটিকে থামিয়ে না।’

সূত্র : চৌথে দুনিয়া

পূর্ববর্তি সংবাদধর্মের বিরুদ্ধে চীনের যুদ্ধ কতোটা সফল হবে?
পরবর্তি সংবাদদরসে তিরমিযির সংকলক মাওলানা রশিদ আশরাফ সাইফির ইন্তেকাল