ইসলাম টাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ৮০ ভাগ ভোট পড়েছে। ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ি নতুন নির্বাচন আর হবে না।
বিকালে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারও সিইসির সঙ্গে ছিলেন।
তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যে সাহস ও সমর্থন যুগিয়েছে এজন্য ইসি ধন্য। সহযোগিতার জন্য সেনাপ্রধানকেও ধন্যবাদ।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এ পর্যন্ত কমিশন একটি লিখিত আবেদনও পায়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট।
একজন সাংবাদিক কয়েকটি অনিয়মের সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে সিইসির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমরা দেখব। তবে লিখিত অভিযোগ আসলেও গেজেট প্রকাশে কোনো বাধা হবে না।
অস্বাভাবিক ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোট তো আমরা দেইনি। জনগণ দিয়েছে। যেসব ফলে ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা হয়েছে।
অনিয়মের বিষয়ে আপনি লজ্জিত কিনা এমন প্রশ্নে তিনি বলেন না আমি লজ্জিত না।
















