নতুন এমপিদের গেজেট বিজি প্রেসে, ছেপে আসবে কাল

ইসলাম টাইমস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলেই বিজি প্রেসে আজকের তারিখে গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আশা করছি কালকের মধ্যে হাতে পৌঁছাবে।

এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, নাম, ঠিকানাসহ নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে সম্ভব না হলে বুধবার গেজেট প্রকাশ করা হবে।

পূর্ববর্তি সংবাদহাফেজ আহমদ আলীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা
পরবর্তি সংবাদআমি ‘না’ করতে পারব না : মন্ত্রিত্ব গ্রহণ প্রসঙ্গে আবদুল মুহিত