ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে কুঁড়েঘরে ঢুকে পড়ে ট্রাক, কেড়ে নিল ৮টি প্রাণ

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের  উত্তর প্রদেশে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কুঁড়েঘরে ঢুকে পড়ে। ্এতে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ৮ সদস্য  প্রাণ হারিয়েছেন । পুলিশ কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে প্রদেশটির রাজধানী লখনৌ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকের চান দাউলি জেলার ইলিয়া গ্রামে  এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

চান দাউলির এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা যায়, ‘ঘটনার দিন ভোরে রাস্তার পাশের সেই কুঁড়েঘরে একটি ট্রাক ঢুকে পড়ে। এতে তাৎক্ষণাত একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়। যাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে আর বাকি দুইজনকে হাসপাতালে মারা যায়।’

উল্লেখ্য, দুর্ঘটনার সময় কুঁড়েঘরটিতে পরিবারের আট সদস্য একসঙ্গে ঘুমাচ্ছিলেন। ভয়াবহ এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদরাশিয়ায় ইটপাথরের স্তুপের ভিতর থেকে ভেসে এল শিশুর কান্না!
পরবর্তি সংবাদ‘আইফোন’ পাগলের করুণ পরিণতি!