২০১৮ সালে ৩১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল, আহত ৩২ হাজার

ইসলাম টাইমস ডেস্ক : বিদায়ী ২০১৮ সালে ইসরাইল বাহিনীর হাতে ওয়েস্ট ব্যাংক ও গাজায় ৩১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫৩ জন শিশু ও ৩ নারীও রয়েছে। এ সময় আহত হয়েছে ৩১ হাজার ৫ শত ফিলিস্তিনি। ফিলিস্তিনি এনজিও আবদুল্লাহ হাউরানি সেন্টার ফর ‍স্টাডিজ এন্ড ডকুমেন্টেশন এই তথ্য তুলে ধরেছেন।

এনজিওটি বলছে, নিহত ৩১২ জনের মধ্যে ২৬২ জন গাজায় এবং ৫০ জন ওয়েস্ট ব্যাংকে নিহত হয়।  গাজায় আহত হয়েছে ৩১ হাজার আর ওয়েস্ট ব্যাংকে ৫ শত।

বিগত বছরগুলোর তুলনায় ২০১৮ সালে ফিলিস্তিনি হত্যার হার বেড়েছে ২০০ ভাগ।

মূলত মার্চ ২০১৮ সাল থেকে গাজা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যখন ফিলিস্তিনিরা ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলন শুরু করে। তাদের দাবি ১৯৪৮ সালে ইসরাইলের দখল করে নেয়া তাদের পূর্ব পুরুষদের ভিটে-মাটিতে ও গ্রামে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে।

একই সাথে গাজার উপর থেকে এক যুগ ধরে চলা ইসরাইলি অবরোধ প্রত্যাহার করতে হবে। যা গাজায় ফিলিস্তিনি মুসলমানদের জীবনযাত্রাকে নানাভাবে বিধ্বস্ত করছে।

সূত্র : মিডলইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদসাজা দিলে দিয়ে দেন, আমি এ আদালতে আর আসব না : খালেদা জিয়া
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে প্রশাসনের নির্দেশনা অমান্য করেই সাদপন্থীদের ইজতেমার প্রস্তুতি, আলেমদের প্রতিবাদ