নির্বাচনে সঠিকভাবে দায়িত্বপালনে মানুষের আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান

ইসলাম টাইমস ডেস্ক : সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের আস্থা সফলভাবে অর্জন করেছে সেনাবাহিনী। খবর ইউএনবি।

বৃহস্পতিবার সকালে পূর্বাচলে জলসিড়ি আবাসন প্রকল্পে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জেনারেল আজিজ বলেন, নির্বাচনের দিন কিছু হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিল।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় সেনাবাহিনী নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। সারাদেশে এক হাজারের বেশি টহল পরিচালনা করেছে। যার ফলে মানুষ আশ্বস্ত হয়ে নিরাপদে তাদের ভোট দিতে পেরেছে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে সেনা মোতায়েন করা হয়। ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে।

পূর্ববর্তি সংবাদশপথ নেয়ার প্রশ্ন আসে কোত্থেকে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদমাওলানা তারিক জামিলের স্বাস্থ্যের উন্নতি, হাসপাতাল ছাড়লেন আজ