সিঙ্গাপুরের মুসলিম সমাজ : মসজিদে এলে ছাতা ফ্রি!

আবরার আবদুল্লাহ ।।

বৃষ্টির দিনে যারা মসজিদে যেতে পারেন না তাদের জন্য সু-সংবাদ নিয়ে এসেছে মসজিদে ইউসুফ ইশাক। মুসল্লিদের যেন ভিজে ভিজে মসজিদে আসতে না হয় সেজন্য বিনামূল্যে ছাতা বিতরণ শুরু করেছে সিঙ্গাপুরের ইউসুফ ইশাক মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদ কর্তৃকপক্ষ বলছে, নিকটবর্তী বাস স্ট্যান্ড থেকে মসজিদ পর্যন্ত ছাদওয়ালা কোনো পায়ে হাঁটা পথ না থাকায় মুসল্লিরা মসজিদে আসতে ভিজে যায়। তাছাড়াও স্থানীয় বাসিন্দারাও বৃষ্টির জন্য মসজিদে আসতে পারেন না। তাদের সবার জন্য এই ছাতা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ মসজিদের সামনে এবং নিকটবর্তী বাস স্ট্যান্ডে ছাতা রাখার জায়গা রেখেছেন। যেন কেউ ইচ্ছে করলে তা সাময়িক ব্যবহারের পর তা রেখে যেতে পারে।

গত ২৭ ডিসেম্বর নতুন এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় এমপি বিক্রম নায়ার। তিনি বলেন, ‘এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং আশা করি, এই ইতিবাচক বার্তাটি সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে।’

মসজিদের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব জোহারি বলেন, ‘মুসল্লিদের পথচলা সহজ করা এবং মসজিদে মুসল্লিদের অনুপস্থিতি কমানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি, এতে মুসল্লিদের যাতায়াত সামান্য হলেও সহজ হবে।’

Image may contain: people standing, sky and outdoor

মসজিদ কর্তৃপক্ষ ছাতা বিতরণের উদ্যোগ নিলে সড়ক বিভাগ ও খাদ্য কোম্পানি জিজেএইচ এগিয়ে আসে। তারা মসজিদ কর্তৃপক্ষকে ৩০০ ছাতা দিয়ে সহযোগিতা করেন।

উল্লেখ্য, মসজিদে ইউসুফ ইশাক সিঙ্গাপুরের ওডল্যান্ড ড্রাইভ এভিনিউতে অবস্থিত। এই মসজিদটি মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথেও জড়িত।

সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনাকে সরকার গঠন করতে রাষ্ট্রপতির আমন্ত্রণ
পরবর্তি সংবাদশপথ নেয়ার প্রশ্ন আসে কোত্থেকে: মির্জা ফখরুল