ইসলাম টাইমস ডেস্ক : আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দিন-তারিখ ঠিক করা হয়। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার বেলা সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ।’
তবে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ও কারা কারা থাকবেন তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে।
এর আগে আজ সকালে এমপিদের শপথ গ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে যান।
এ সময় রাষ্ট্রপতি তাকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
















