চট্টগ্রামে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে ১৩টি দোকান, ২ লাখ টাকার মালামাল

ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডের বলিরহাট এলাকায় ভ্রাম্যমাণ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি দোকান। পুড়ে গেছে প্রায় দুই লাখ টাকার মালামাল। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা গণমাধ্যমকে বলেন, বলিরহাটের মুখে বসা অস্থায়ী মেলায় আগুন লেগে ১৩টি দোকানের মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৪টার দিকে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা।

পূর্ববর্তি সংবাদধর্মান্ধতার স্রোত : কে শ্রেষ্ঠ- মানুষ, না গরু?
পরবর্তি সংবাদনতুন সরকারের কাছে তসলিমার আবদার : মসজিদ বানানো বন্ধ করবেন