সুবর্ণচরের ঘটনা গোটা জাতিকে লজ্জিত করেছে : ড. কামাল

ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে ‘বর্বরোচিত লোমহর্ষক’  অভিহিত করে  ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন- ‘এই ঘটনা  গোটা জাতিকে লজ্জিত করেছে। কোনও গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করাও কঠিন।’

শুক্রবার এক বিবৃতিতে তিনি  গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এ সব কথা বলেন।

ড. কামালের অভিযোগ করেন, পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামিসহ অনেকের নাম বাদ দেওয়ায় আমি ক্ষোভ প্রকাশ করছি। অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি করছি। এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।

ঐক্যফ্রন্ট নেতা আরো বলেন, ‘এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে। এই লজ্জা ওই নারীর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। এ নির্যাতন আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের।’

পূর্ববর্তি সংবাদহাসপাতাল থেকে ধানের শীষের পরাজিত প্রার্থীকে গ্রেফতার
পরবর্তি সংবাদএবার সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে ভোট দিতে পেরেছেন : রানা দাশগুপ্ত