ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই (বিরোধীরা ছাড়া) বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।
















