ইসলাম টাইমস ডেস্ক : আজ ৪ জানুয়ারি ৭২ বছরে পদার্পণ করলো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে স্বল্প পরিসরে যাত্রা শুরু করা সংগঠনটি।
বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর প্রাদেশিক পরিষদের নির্বাচন, ৫৮-এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬৬-এর ৬-দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রfব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচি স্থগিত করা হলো। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
















