মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর সহধর্মিনী আইসিইউ-তে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক : মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর সহধর্মিনী জুলেখা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম, গহরডাঙ্গার শিক্ষক মাওলানা মুহাম্মদ তাসনিম ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল আনুমানিক রাত ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক লিপি কারার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর সহধর্মিনী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। গতকাল তার অবস্থার অবনতি হলে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা তাসনিম গহরডাঙ্গা মাদরাসা ও মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

পূর্ববর্তি সংবাদইনসাফ না থাকলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা থাকে না : মুফতি নুরুল আমিন
পরবর্তি সংবাদঝিনাইদহে যুবককে গাছে ঝুলিয়ে আ.লীগ নেতার নির্যাতন (ভিডিও)