সিলেটে স্কুলছাত্রকে নির্যাতন

ইসলাম টাইমস ডেস্ক : সিলেট নগরীর আখালিয়া নিহারীপাড়া দশম শ্রেণির এক স্কুলছাত্রকে এলাকায় একদল যুবকের হাতে যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্র (১৫) বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার ওই স্কুলছাত্র অভিযোগ করে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর মদিনা মার্কেট থেকে আখালিয়া নিহারীপাড়ায় নিজের বাসায় যাচ্ছিল সে। পথিমধ্যে একদল যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পার্শ্ববর্তী লেকসিটি আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে প্রায় তিন ঘন্টা তার ওপর যৌন নির্যাতন চালায়। এরপর তাকে ছেড়ে দেয় যুবকরা। বাড়ি ফিরে বিষয়টা সে তার বাবা-মাকে জানালে তারা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্কুলছাত্রের অভিযোগ, আখালিয়ার নিহারীপাড়া এলাকার পুতুল মিয়ার ছেলে রহিম মিয়া (২৬) ও তার সহযোগিরা মিলে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে।

স্কুলছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি থানায় লিখিত অভিযোগ দেব।’

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিল মখলিছুর রহমান কামরান বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। তাদেরকে আইনগতভাবে সহায়তা করবো।

পূর্ববর্তি সংবাদরাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত
পরবর্তি সংবাদনাটোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু