ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকৃতদের নাম মো. সুলতান (২৮) ও ফাতেমা বেগম (৪০)।
আটক সুলতান পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জাফর আলমের ছেলে। আর ফাতেমা একই এলাকার নুরুল আমিনের স্ত্রী।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র্যাব জানায়, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ইয়াবা বেচা-কেনার জন্য কয়েকজন ইয়াবাকারবারী জড়ো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যৌথভাবে এ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেছে।
















