ইসলাম টাইমস ডেস্ক : পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় কোসজালিন শহরে শুক্রবার একটি ঘরে খেলার সময় অগ্নিকাণ্ডে পাঁচ কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ২৫ বছর বয়সী আরো এক ব্যক্তি। জানা যায়, কিশোরীরা এক বন্ধুর জন্মদিন পালনের জন্যে সেখানে একত্র হয়েছিল।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াশিম ব্রুদজিনস্কি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের বয়স ১৫ বছর। তারা সেখানে জন্মদিন পালন করছিল।’
দমকল বিভাগের মুখপাত্র তমাজ কুবিয়াক নিহতদের সকলে নারী বলে নিশ্চিত করেছেন।
তিনি সংবাদ মা্ধ্যমকে বলেন, ‘এই ঘটনায় মারাত্মকভাবে পুড়ে যাওয়া ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় পুলিশের প্রেস কর্মকর্তা মোনিকা কোসিক সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর হবে।
পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, তারা এখন পর্যন্ত অগ্নিকাণ্ড সম্পর্কে কিছু জানতে পারেননি।
সূত্র: বিবিসি
















