নাটোরে আওয়ামী লীগ কর্মীর পা কেটে নিয়ে গেলো দলীয় প্রতিপক্ষ

ইসলাম টাইমস ডেস্ক : নাটোরের সিংড়ায় আওয়ামী লীঘ কর্মী মোর্শেদুল ইসলাম (৩৫)-এর বাম পা কেটে নিয়ে গেছে দলীয় প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ডান পা’ও কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার সকালে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বামিহাল বাজারে এই ঘটনা ঘটে।

আহত মোর্শেদুলের পরিবারের সদস্যরা জানান, সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের নির্দেশে তার লোকজন হামলা চালিয়ে মোর্শেদের একটি পা কেটে নিয়ে গেছে। মোর্শেদের অপর পা কুপিয়ে জখম করায় সেটিও কেটে বাদ দিতে হবে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে কুদ্দুস ও সাবেক ইউপি সদস্য ফরিদের সঙ্গে আফজালের পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত মোর্শেদের ওপর প্রতিপক্ষ আফজাল গ্রুপের লোকজন হামলা চালিয়েছে। ঘটনার পর ওই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে।

পূর্ববর্তি সংবাদএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারা অব্যাহত রাখতে হবে : এইচটি ইমাম
পরবর্তি সংবাদআগামীকাল উত্তরায় উলামা ও তাবলিগি মুরব্বিদের পরামর্শ সম্মেলন হচ্ছে না