ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ার রাজা সুলতান মুহম্মদ ভি পদত্যাগ করেছেন।
আজ রবিবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সুলতান মুহাম্মদই প্রথম মালয়েশিয়ার রাজা, যিনি মেয়াদ পূর্ণ হওয়ার দুই বছর আগে পদত্যাগ করলেন। সম্প্রতি রাশিয়ান এক নারীকে বিয়ে করেন রাজা মুহাম্মাদ ভি। দুই দেশের প্রথা অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠাকিতা হয়েছে।
তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি রাজার বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি।
















