ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এজেন্টের নাম শাকিল মিয়া (২৩) ।
রবিবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড সাঈদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শাকিল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















