মুন্সীগঞ্জে খুন হয়েছেন স্কুলশিক্ষক

ইসলাম টাইমস ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক স্কুল শিক্ষক খুন হয়েছেন। তার নাম ইসরাফিল হক (৪২)। রবিবার রাত ১১টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুরে হালদারবাড়ি মসজিদের পাশের রাস্তায় তার মৃতদেহ পাওয়া যায়। ইসরাফিল হকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়,  তিনি টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়ের কাজ শেষে শহরতলীর পঞ্চসারের বাসায় আসার পথে তিনি হাতিমারা এলাকায় প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। তারপর আর বাসায় ফিরেননি। ইসরাফিল হক চাপাইনবাবগঞ্জের মজিবুর রহমানের পুত্র। তিনি চাকরির কারণে এখানে বসবাস করতেন।

হাতিমারার ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম গণমা্ধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। কারণ যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, সেখানে রক্ত দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকুকুরকে ঢিল মারার ‘অপরাধে’ মানুষ হত্যা!
পরবর্তি সংবাদখালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না : রিজভী