ইসলাম টাইমম ডেস্ক: পোষ্য কুকুরকে ঢিল মারার অপরাধে আফাক (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল রবিবার ভারতের রাজধানী দিল্লীতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে- আফাক রবিবার দিল্লির ওয়েলকাম কলোনির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি কুকুর আফাককে দেখে ঘেউ ঘেউ শুরু করে। কুকুরটি কামড়াতে চেষ্টা করলে আফাক তার থেকে বাঁচার জন্যে কুকুরকে ঢিল মারে।
ঢিল মারার সময় দেখতে পায় কুকুরটির মালিক মেহতাফ। তিনি এসময় তার বাড়িতে ঢুঁকে দ্রুত বন্দুক নিয়ে বের হন। এরপর আফাকের সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় আফাককে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মারা যান।
অভিযুক্ত মেহতাফকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
















